শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৭

শিরোনাম :
শেষ মুহূর্তের গোলে জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

শেষ মুহূর্তের গোলে জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জাপানকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

সোমবার (২৯ জুন) হিউস্টনে ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল জাপান। ২৯তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করে সামুরাই ব্লুকে এগিয়ে দেন কাইশু সানো। প্রথমার্ধজুড়েই ব্রাজিলকে চাপে রেখে ১-০ ব্যবধানে বিরতিতে যায় জাপান।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। সমতায় ফেরার জন্য আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। ৫২তম মিনিটে ব্রুনো গিমারায়েসের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক জিয়ন সুজুকি। দুই মিনিট পর কাসেমিরোর আরেকটি হেড ডিফেন্ডারের মাথায় লেগে সুজুকির মুখে আঘাত করে ফিরে আসে।

তবে, ৫৬তম মিনিটে আর রক্ষা হয়নি। গ্যাব্রিয়েলের ক্রস থেকে হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক গোলদাতা হিসেবে নাম লেখান তিনি।

সমতা ফেরানোর পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় ব্রাজিল। ৫৮তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট দুর্দান্তভাবে রুখে দেন সুজুকি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের দিকে।

তবে, নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস থেকে নিচু শটে জালের দেখা পান গ্যাব্রিয়েল মার্টিনেলি। তার ওই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

এই জয়ে রাউন্ড অব ১৬-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। অন্যদিকে শেষ মুহূর্তের হৃদয়ভাঙা হারে বিশ্বকাপ অভিযান শেষ হলো জাপানের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net