খবর বরিশাল ডেস্ক :
জুলাই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূমিকার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির দাবি, ২০২৪ সালের ১৮ জুলাইকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত দিবস’ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হোক।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ১৮ জুলাই শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন সরকারের সমর্থিত বাহিনী পিছু হটতে বাধ্য হয় বলে দাবি করা হয়। ওই দিনের ঘটনাকে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, ১৮ জুলাইয়ের প্রতিরোধে বহু শিক্ষার্থী আহত হন। শহীদ ও আহত শিক্ষার্থীদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঘটনাটি তুলে ধরতেই দিনটিকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত দিবস’ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply