শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৭

শিরোনাম :
এইচএসসির প্রথম দিনেই বরিশালে অনুপস্থিত ১৩৪৬ শিক্ষার্থী

এইচএসসির প্রথম দিনেই বরিশালে অনুপস্থিত ১৩৪৬ শিক্ষার্থী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক:
এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৩৪৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ইউনুস আলী সিদ্দিকী। তিনি জানান, বোর্ডের অধীনে ১৪২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৫২ হাজার ৫৪২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫১ হাজার ১৯৬ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৫৬ শতাংশ। জেলাভিত্তিক হিসাবে বরিশালে অনুপস্থিত ছিলেন ৪৪৮ জন, ঝালকাঠিতে ১০৮ জন, পিরোজপুরে ১৫৮ জন, পটুয়াখালীতে ২৪৩ জন, বরগুনায় ১৫৭ জন এবং ভোলায় ২৩২ জন।

বোর্ড চেয়ারম্যান বলেন, পরীক্ষার প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি। কোথাও কোনো গোলযোগের খবরও পাওয়া যায়নি। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net