বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬

বরিশালে ছাত্রদলের মিছিলে ধাওয়া : আটক ৬

dynamic-sidebar

বরিশালে পুলিশের ধাওয়ায় পন্ড হয়ে গেছে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। এসময় ৬ জনকে আটক করেছে পুলিশ। আজ বিকাল সাড়ে ৩টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা-ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকালে নগরীর সদর রোডে
বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল।
অপরদিকে একটি মিছিল নিয়ে বগুরা রোড থেকে সদর রোড দিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলো জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন। মিছিলটি সদর রোড অতিক্রমকালে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ধাওয়া করে ৬ জনকে আটক করে পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net