সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পকেটমার আটক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পকেটমার আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: 

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক সেবাগ্রহীতার পকেট থেকে চুরি হওয়া ৫ হাজার টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে উদ্ধার করা টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে হাসপাতালের ওটিপি ভবনের নিচতলায় ওষুধ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওষুধ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা এক সেবাগ্রহীতার পকেট থেকে এক ব্যক্তি ৫ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি দায়িত্বরত আনসার সদস্য মো. মাহমুদের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে পিসি নাগর আলীকে জানান। পরে তার নেতৃত্বে আনসার সদস্যরা অভিযান চালিয়ে আরিফ জোমাদ্দার (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক আরিফ জোমাদ্দারের বাবার নাম দুলাল জোমাদ্দার। তার বাড়ি বরিশাল সদর উপজেলার রুপাতলী এলাকার উকিল সড়কে।

আনসার সদস্যরা উদ্ধার করা টাকা যথাযথভাবে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালসহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এই ঘটনাকে সেই দায়িত্ব পালনের একটি সফল উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net