সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০২

শিরোনাম :
বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

বাবুগঞ্জে গাঁজা সেবনের অভিযোগে চার যুবকের কারাদণ্ড

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর ক্ষুদ্রকাঠী গুচ্ছগ্রাম এলাকায় গাঁজা সেবনের অভিযোগে চার যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত প্রায় ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বাবুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে বাবুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানার নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয় । এ সময় তাদের কাছ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উজিরপুর উপজেলার মূলপাইন গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মোস্তাকিন (২১), বোয়ালিয়া গ্রামের মো. মিজান সরদারের ছেলে মো. রিদয় সরদার (২৫), রহমতপুর ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠী এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে রবিউল ইসলাম (২২) এবং লামচর ক্ষুদ্রকাঠী এলাকার মো. বাবুল গাজীর ছেলে মো. নয়ন গাজী (২৫)।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। আদালত মোস্তাকিন ও রিদয় সরদারকে এক মাস করে, রবিউল ইসলামকে দুই মাস এবং নয়ন গাজীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এবং বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net