রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৮

শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান

কুয়াকাটা সৈকতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে সৈকতের গঙ্গামতি এলাকার বনবিভাগের রিজার্ভ সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। তার পরনে কালো প্যান্ট ও একটি সাদা গেঞ্জি ছিল। গেঞ্জিটিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা এবং সংগঠনের লোগো রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গঙ্গামতি সৈকতে কয়েকজন লোক গোসল করতে গেলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। তাৎক্ষণিকভাবে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে নিখোঁজ হওয়া কোনো ব্যক্তির মরদেহ হতে পারে, তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, “গঙ্গামতি সৈকত থেকে ৩০-৩৮ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরনের গেঞ্জি দেখে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net