, ,

শিরোনাম :
​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি

বরিশাল বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে বহিষ্কার ১০

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী।

বুধবার বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা স্বাক্ষরিত দৈনিক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

বোর্ড সূত্র জানায়, বিভাগের ছয় জেলার ১৪২টি পরীক্ষাকেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫৪ হাজার ৬৫৮ জন।
এর মধ্যে অংশ নেয় ৫২ হাজার ৯৩৯ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৭১৯ জন।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বরিশাল জেলায় ৩ জন, ঝালকাঠি জেলায় ১ জন এবং পটুয়াখালী জেলায় ৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কোনো পরিদর্শক বা শিক্ষককে বহিষ্কার করা হয়নি।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net