শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৯

শিরোনাম :

উন্নয়নের মাধ্যমে বরিশালবাসীর আস্থার প্রতিদান দেবেন প্রধানমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালবাসী ভোটের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যে আস্থা ও সম্মান প্রকাশ করেছেন, বরিশালের উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে সেই সম্মানের প্রতিদান দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (১২ জুলাই) বিকেল ৪টায় বরিশাল নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাশে সোহেল চত্বর থেকে তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে একটি বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সোহেল চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি নগরীর লঞ্চঘাট, বেলস পার্ক এবং শিল্পকলা একাডেমির সামনের সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বরিশালবাসী ভোটের মাধ্যমে তারেক রহমানের প্রতি যে ভালোবাসা, আস্থা ও সম্মান প্রকাশ করেছেন, তিনি সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন। বরিশালের জলাবদ্ধতা দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য বরিশাল গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে। বরিশালের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

এ সময় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net