সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮

শিরোনাম :

সেন্সরে ফেরদৌস-মিম

dynamic-sidebar

জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ইয়েতির অভিযান’ নামের সিনেমায়। টলিউডের এ সিনেমাটি ইতোমধ্যে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমাটি বাংলাদেশে আমদানি করা হয়েছে। সম্প্রতি সিনেমাটি বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা যায়। খুব শিগগির বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে এটি।

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটিতে ফেরদৌস-মিম ছাড়াও অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

‘ইয়েতির অভিযান’ সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে নেয়া হয়েছে ‘বসগিরি’ নামে সিনেমা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net