বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৬

শিরোনাম :

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি, লক্ষ্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করেছেন স্কাউটের তিন সিনিয়র রোভার মেট। রোববার (১২ জুলাই) বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন কলেজ থেকে তারা এই পরিভ্রমণ শুরু করেন। বৃহস্পতিবার তারা কুয়াকাটায় পৌঁছান।

স্কাউটের রোভার শাহরিয়ার রহমান হাছিব, মশিউর রহমান আবির ও সাজিদুল ইসলাম সিজান কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে সকাল ৭টায় এই যাত্রা শুরু করেন। তারা প্রথম দিন ২৬ দশমিক ৭ কিলোমিটার, দ্বিতীয় দিন ২২ কিলোমিটার, তৃতীয় দিন ৩৪ কিলোমিটার, চতুর্থ দিন ৩৮ কিলোমিটার এবং পঞ্চম দিন ৩৫ কিলোমিটার পরিভ্রমণ করেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রোভার শাহরিয়ার রহমান হাছিব জানান, প্রথম দিনের যাত্রায় আমরা দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে বিরতি ও বাকেরগঞ্জ সরকারি কলেজে রাত্রিযাপন করেছি। দ্বিতীয় দিন ১২ নম্বর উত্তর কার্তিকপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরতি ও পটুয়াখালী ডিসি অফিসে রাত্রিযাপন, তৃতীয় দিন ইউনুস আলী খান ডিগ্রি কলেজে বিরতি ও বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাত্রিযাপন, চতুর্থ দিন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে বিরতি ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাত্রিযাপন এবং পঞ্চম দিন ফাতেম হাই মাধ্যমিক বিদ্যালয়ে বিরতি দিয়ে কুয়াকাটা জিরো পয়েন্টে রাত্রিযাপন করেছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net