সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২২

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাল দলিল ব্যবহার করে জমি নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পলাতক অপর আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ব্যক্তিরা বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার কার্যালয়ে একটি দলিলের ভিত্তিতে নামজারির আবেদন জমা দেন। কাগজপত্র পর্যালোচনার সময় দলিলটি নিয়ে সহকারী কমিশনারের সন্দেহ তৈরি হয়। তাৎক্ষণিক যাচাই-বাছাইয়ে দলিলটি ভুয়া ও জাল প্রমাণিত হলে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি বাবুগঞ্জ থানা-পুলিশকে অবহিত করেন।

পরে এই ঘটনায় মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলাটি ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ৪, ৫, ৬(২) ও ১৬ ধারায় রুজু করা হয়েছে।

মামলার আসামিরা হলেন—উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদীবাঁশকাঠী গ্রামের মো. নাঈম (৩৫), মো. নূর ইসলাম মোল্লা (৫৭), মো. আব্দুর রহিম (৫৫) এবং মো. তোফাজ্জেল হোসেন টিয়া (৬০)। অভিযুক্তদের মধ্যে আব্দুর রহিম মাধবপাশা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি পদে রয়েছেন। পুলিশ জানিয়েছে, আসামিদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাকি একজনকে খোঁজা হচ্ছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি অফিসে দালালি ও নানা ধরনের তদবিরের সঙ্গে যুক্ত। নামজারি করে দেওয়ার কথা বলে তিনি এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন বলেও অভিযোগ রয়েছে।

জালিয়াতির বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, ‘নামজারি বা ভূমি-সংক্রান্ত যেকোনো বিষয়ে ভুয়া দলিল ব্যবহার কিংবা দালালির মাধ্যমে কেউ প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সার্বিক বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘প্রতারণার মাধ্যমে নামজারির চেষ্টার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net