সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২১

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : ঝালকাঠির ভিমরুলী পেয়ারা বাগান সংলগ্ন ভাসমান বাজারের খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর মো. সানি (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদারের ছেলে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, শনিবার সকালে রাজাপুর থেকে ১৫ সদস্যের একটি দল ট্রলারে করে ভিমরুলী পেয়ারা বাগান ও ভাসমান বাজার ঘুরতে যায়। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খাওয়ার পর দলের সদস্যরা ভাসমান বাজারের উত্তর পাশের খালে গোসল করতে নামেন।

এ সময় সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে পানিতে ঝাঁপ দেয়। এরপর তাকে আর দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সানির মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net