খবর বরিশাল ডেস্ক : বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। গত কয়েকদিন ধরে তাকে মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে।
স্থানীয়দের ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়ে রাস্তার পাশের গভীর খালে পড়ে যান। পরে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply