শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩২

শিরোনাম :

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠায় মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা তাকে দুমকি থানায় সোপর্দ করে।

ইব্রাহিম উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষক।

অভিযোগ উঠেছে, ইব্রাহিম আজ সকালে ওই শিশুকে ধর্ষণের পর ভয়ভীতি দেখান এবং ঘটনাটি গোপন রাখতে বলেন। শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি অভিভাবকদের জানায়। এরপর স্থানীয় বাসিন্দারা ওই শিক্ষককে আটক করে থানায় খবর দেয়।

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন ইব্রাহীম। তার দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার এবং তাকে ফাঁসানো হয়েছে।

যোগাযোগ করা হলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ওই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net