, ,

শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

পবিপ্রবিতে ৬ তলা একাডেমিক ভবন উদ্বোধন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় নির্মিত নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী ইউনুচ শরীফ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং উপাচার্যের একান্ত সচিব মো. আরিফুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net