মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

হারানো মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত মালিকরা, প্রশংসায় কাউনিয়া থানা পুলিশ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে প্রসংশায় ভাসছে কাউনিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কাউনিয়া থানায় আয়োজিত এক অনুষ্ঠানে মালিকানা যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সনজীত চন্দ্র নাথ জানান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন স্যারের সার্বিক দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাউনিয়া থানা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে জুলাই মাসে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে।

মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার পর তারা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সনজীত চন্দ্র নাথসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের সেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে পুলিশ। হারানো মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net