রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০০

শিরোনাম :
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার

আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জ থানা প্রাঙ্গণে আদালতের নির্দেশে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জব্দ করা ২৮টি চোরাই গরু বিক্রি করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত নিলামে গরুগুলো বিক্রি করে মোট ১৬ লাখ ৪৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়।

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন বরিশাল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে গত ৫ ফেব্রুয়ারি তিনটি এবং ২৪ মে আরও ২৫টি চোরাই গরু জব্দ করা হয়। পরে জব্দ করা গরুগুলোর বিষয়ে আদালতে আবেদন করলে গত ২৬ জুলাই আদালত ২৮টি গরু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী শনিবার নিলাম অনুষ্ঠিত হয়। এতে বরিশাল, নোয়াখালী, চরমোনাইসহ বিভিন্ন জেলা ও উপজেলার ক্রেতারা অংশ নেন। দিনব্যাপী নিলাম শেষে ২৮টি গরুই বিক্রি হয় এবং মোট ১৬ লাখ ৪৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়।

ওসি আরও জানান, গরুগুলো উদ্ধারের পর আদালতের নির্দেশে স্থানীয় খামারিরা ২ মাস ১০ দিন সেগুলোর লালন-পালন করেন। এ বাবদ মোট ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। নিলামে প্রাপ্ত অর্থ থেকে ওই ব্যয় পরিশোধ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net