বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৭

বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এ সময় শিবিরের কর্মীদের মারধর করে ক্যাম্পাস ও দুটি ছাত্রাবাস থেকে বের করে দেওয়া হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিএম কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

ছাত্রদলের দাবি, ছাত্রশিবির ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির চেষ্টা করায় তারা প্রতিরোধ গড়ে তোলে। অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তাদের মারধর করে ছাত্রাবাস ছাড়তে বাধ্য করেন।

ছাত্রাবাসে চুরির তথ্যাবধায়করা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মঙ্গলবার বিকেল ৫টার পর কয়েকশ ছাত্রদল কর্মী ফ্লাইট সার্জন ফজলুল হক হল ও মহুয়া অশিনী কুমার হলে প্রবেশ করেন। সেখানে শিবির কর্মীদের সঙ্গে উত্তেজনার একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পরে শিবির কর্মীরা ক্যাম্পাস ছেড়ে চলে যান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net