, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতিসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরীত পাশে এ সংঘর্ষ শুরু হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরীত পাশে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্রশিবির একটি মিছিলের আয়োজন করে। এসময় মিছিলে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ তুলে ছাত্রদল নেতা-কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের পর দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। ছাত্রশিবিরের পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার নিন্দা জানানো হয়েছে। অন্যদিকে ছাত্রদল দাবি করেছে, বহিরাগতদের এনে তাদের ওপর আগে হামলা চালানো হয়েছিল। বর্তমানে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net