সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৩

শিরোনাম :

বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালে যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার (৫ আগষ্ট) বিকালে উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী নারায়নগঞ্জ ট্রাভেলস নামক যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, র‌্যাবের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়নগঞ্জ ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস যোগে ১ জন ব্যক্তি যাত্রীবেশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে টহল টিমটি ৫ আগস্ট বিকালে উজিরপুর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজার সম্মুখে বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টকালীন নারায়নগঞ্জ ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস আসলে সেটিতে তল্লাশি চালানো হয়। তখন গাড়ীর যাত্রী মোঃ আবু জাফর পেদা (৪৬) নামের এক ব্যক্তিকে তল্লাশি চালালে তার সাথে থাকা স্কুল ব্যাগের ভিতর থেকে কসটেপে মোড়ানো ৩ টি প্যাকেটে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদক ও অভিযুক্তকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে র‌্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়। আটক জাফর পটুয়াখালির দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net