শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৪

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ

বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : দীর্ঘদিন ভারপ্রাপ্তর অবসান ঘটিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু রায়হান মুহাম্মদ সালেহ।

বৃহস্পতিবার (০৬ আগষ্ট) তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিএমপির কর্মকর্তারা।
আবু রায়হান মুহাম্মদ সালেহ বরিশালে নতুন নন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি সিটিএসবি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিটেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জন্য সহকর্মী এবং সাধারণ মানুষের কাছেও তিনি একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, বরিশালের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, অপরাধ, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনের পাশাপাশি জনগণের দোরগোড়ায় আধুনিক, দ্রুত ও জনবান্ধব পুলিশি সেবা পৌঁছে দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net