শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০২

শিরোনাম :
বরিশালে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৭ নেতাকর্মী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে ১৫ আগস্টে আব্দুর রাজ্জাকের উদ্যোগে দোয়া দোয়া-মোনাজাত নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি

বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের মেঘনা তীরবর্তী মেহেন্দীগঞ্জের উলানিয়া (কালীগঞ্জ) লঞ্চঘাটের ইজারাদারকে সতর্ক নোটিশ দিয়েছে বিআইডব্লিউটিএ। বিধিবহির্ভূত অতিরিক্ত ভেড়ানোর (বার্দিং) ফি দাবি করায় আজ বৃহস্পতিবার কালীগঞ্জ লঞ্চঘাটের ইজারাদার সৈয়দ আকবর আলী চৌধুরীকে এ সতর্ক নোটিশ দেওয়া হয়। পাশাপাশি তাঁর আর্নেস্টমানি বাজেয়াপ্ত করারও হুঁশিয়ারি দেওয়া হয়। কালীগঞ্জ লঞ্চঘাট নিয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকায় ‘বরিশালের উলানিয়া লঞ্চঘাট: লঞ্চ ভেড়ানোর ফি একলাফে দ্বিগুণ, ক্ষোভ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পরই ইজারাদারকে এ নোটিশ দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, কালীগঞ্জ লঞ্চঘাটের ইজারাদার হিসেবে আপনি ঘাট থেকে কর্তৃপক্ষের অনুমোদিত রেট চার্ট (মূল্যতালিকা) অনুযায়ী নির্ধারিত (যাত্রী প্রবেশ ফি, নৌযানের বার্দিং চার্জ) শুল্ক প্রাপ্য হবেন। কিন্তু আপনার প্রতিনিধি কর্তৃক এমভি কর্নফুলি ১১ লঞ্চ থেকে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত বার্দিং চার্জ দাবি করেছে এবং উক্ত বার্দিং চার্জ প্রদানে অসম্মতি জানালে লঞ্চটি দীর্ঘক্ষণ আটকে রেখে যাত্রী দুর্ভোগ সৃষ্টি করেছে। উক্ত কার্যকলাপ ইজারার শর্তাবলি ভঙ্গের শামিল এবং চরম শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধ।

নৌ পরিবহন প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় আপনার এমন কার্যকলাপের জন্য সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়াসহ কর্তৃপক্ষের সুনাম চরমভাবে বিনষ্ট হয়েছে। এমতাবস্থায় মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ লঞ্চঘাটে সরকার নির্ধারিত বার্দিং চার্জ ব্যতীত অতিরিক্ত চার্জ দাবি করা হলে আপনার জমা করা আর্নেস্টমানি (জামানতের টাকা) বাজেয়াপ্ত করাসহ ইজারা বাতিল করা হবে।

এ বিষয়ে বরিশাল নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আমরা সতর্ক বার্তার পাশাপাশি কালীগঞ্জ লঞ্চঘাটের সমস্যা সমাধানের চেষ্টা করছি।

প্রসঙ্গত, বরিশালের মেঘনা নদী তীরের উলানিয়ার কালীগঞ্জ লঞ্চঘাটে বার্দিং ফি প্রায় দ্বিগুণ করে ইজারাদার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net