, ,

শিরোনাম :
৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল
সিরাজগঞ্জে কয়েদির মৃত্যু

সিরাজগঞ্জে কয়েদির মৃত্যু

dynamic-sidebar

সিরাজগঞ্জঃ


সিরাজগঞ্জে পরেশ চন্দ্র রবিদাস (৪৫) নামে মাদক মামলায় সাজার আদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরেশের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মালতিনগর এলাকায়। সিরাজগঞ্জ কারাগারের সুপার আল মামুন বাংলানিউজকে জানান, মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজার আদেশ পেয়ে গেলো বছরের ২৭ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন পরেশ। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে তার অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net