, ,

শিরোনাম :
পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বরিশাল যুবদলের তিন ইউনিটে নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীর কেডিসি বস্তি, স্টেডিয়াম কলোনি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর পৌনে ৫টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুপ্রান্ত সরকার পিপিএমের নেতৃত্বে বিএমপি দক্ষিণ বিভাগ, গোয়েন্দা বিভাগ ও সদর গ্রেফতার বিভাগের সমন্বয়ে গঠিত বিশেষ অভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিএমপির চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করেছে।
পুলিশের বিশেষ অভিযানিক টিম নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ জন, নিয়মিত মামলাসহ পূর্বের মামলায় ৫ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ৬ জনকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিএমপি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানিয়েছেন, বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে বিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net