খবর বরিশাল ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশাল নগরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার নগরের অশ্বিনী কুমার টাউন হলে জাসাস বরিশাল জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি শিশুদের আঁকা নানা ধরনের চিত্র অবলোকন করেন এবং সনদ বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস, বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর। এতে বরিশালের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগ আলোচনা সভা ও দোয়া মোনাজাত সম্পন্ন হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply