সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০১

শিরোনাম :
পটুয়াখালীতে সেজদায় গিয়ে ইমামের আকস্মিক মৃত্যু অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির বাকেরগঞ্জে ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা

বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সারাদেশের মতো বরিশালেও নির্মাণাধীন তথ্য কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানে গড়ে তুলে এখান থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর সব ধরনের তথ্য ও সেবা দেওয়ার প্রচেষ্টা করা হবে। প্রতিটি তথ্য কমপ্লেক্সে আধুনিক মানের সিনেপ্লেক্স থাকবে। প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা এখান থেকেই পাবেন সাধারণ মানুষ।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরীর কাশিপুরে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই তথ্য কমপ্লেক্সের সবচেয়ে বেশি সুবিধা গ্রহণ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত ও অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক প্রযুক্তি ও তথ্যসেবার মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ কমপ্লেক্স কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মনিরুজ্জামান। তিনি জানান, ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বরিশালে সাততলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হচ্ছে।
পরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন উপ-প্রকল্প পরিচালক রেজাউর রাব্বী মনির।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net