মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৯

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে অচল ময়মনসিংহ

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে অচল ময়মনসিংহ

dynamic-sidebar

ময়মনসিংহঃ


দেশব্যাপী ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে ময়মনসিংহেও। যানবাহন সংকটে প্রায় অচল হয়ে পড়েছে বিভাগীয় শহরটি। সড়ক দুর্ঘটনায় মিশুক মনির ও তারেক মাসুদসহ ৫ জন নিহতের মামলায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন ও ট্রাক চালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে আজ মঙ্গলবার ভোর থেকে শুরু হয় এ ধর্মঘট। জানা যায়, ধর্মঘটের কারণে ভোর থেকে নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। একই চিত্র নগরীর পাটগুদাম ব্রিজ মোড় বাসস্ট্যান্ডের। শুধু তাই নয় বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের ফুলপুর, তারাকান্দা ও হালুয়াঘাটের উদ্দেশ্যেও কোনো যানবাহন ছেড়ে যায়নি।সকাল থেকেই মাসকান্দা বাস টার্মিনালের সামনের রাস্তায় এবং ব্রিজের মোড়ে শ্রমিকরা অবস্থান নিয়েছেন। বন্ধ রয়েছে টার্মিনালের টিকিট কাউন্টার।এসব বিষয়ে ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন মন্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net