, ,

শিরোনাম :
আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চু’রি নিজ জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পোরেশন! জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক হাবুল আটক দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির ‘দরকষাকষি করে ঘুষ নেওয়া’ সেই ভূমি কর্মকর্তাকে বদলি বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে এয়ারপোর্ট থানাধীন কাশীপুর ইউনিয়নের কলসগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মনু ইসলাম ওরফে মনির (৩৮)। তিনি জামালপুর সদর থানার শ্রীচন্দ্রবাড়ী এলাকার মৃত বাচ্চু মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনা ও গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. খবির হোসেন, এসএসআই মো. মনির হোসাইনসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বিভিন্ন স্থান থেকে গোপনে মাদক সংগ্রহ করে বরিশালে এনে বিক্রি করার কথা জানিয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত মহানগরী গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net