সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৮

শিরোনাম :
তরুণ সাংবাদিকদের ভরসাস্থল আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা-ভুরঘাটা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ হাসানাত ও এসপির নির্দেশে টিপু-কবিরকে ‘ক্রসফায়ার’ লোডশেডিং-জ্বালানি সংকটে শেবাচিমে কমেছে অস্ত্রোপচার নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর তরুণীর মৃত্যু গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার বিসিবির নতুন টুর্নামেন্ট হবে খুলনা ও বরিশালে সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

তরুণ সাংবাদিকদের ভরসাস্থল আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

এক বছর পেরিয়ে গেলেও যেন মেনে নিতে পারছে না বরিশালের সাংবাদিক সমাজ। সহকর্মীদের বিপদে ছুটে যাওয়া, তরুণ সাংবাদিকদের পাশে দাঁড়ানো আর প্রাণবন্ত উপস্থিতির সেই মানুষটি আজ শুধুই স্মৃতি। তরুণ সাংবাদিকদের প্রিয় মুখ ও ভরসাস্থল, দৈনিক কালবেলার সাবেক বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

২০২৫ সালের ৮ সেপ্টেম্বর নগরীর সদর রোডের হাবিব ভবনে নিজ কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে সেদিন শোকের ছায়া নেমে এসেছিল পুরো বরিশালের সাংবাদিক অঙ্গনে।

সহকর্মীরা জানান, আরিফিন তুষার শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন অনেক তরুণ সাংবাদিকের অভিভাবক ও আস্থার জায়গা। কোনো সহকর্মী বিপদে পড়লে নিজের কথা না ভেবে তাঁর পাশে দাঁড়াতেন। পেশাগত নানা সংকটেও সহকর্মীদের সহযোগিতা করতে তাঁকে সবসময় এগিয়ে আসতে দেখা গেছে।

বরিশাল প্রেসক্লাবে দীর্ঘদিন পর নতুন সদস্য ও সহযোগী সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানান সহকর্মীরা।

সাংবাদিকতার পাশাপাশি বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আরিফিন তুষার। এছাড়া বার্তা সম্পাদক ফোরাম-বরিশালের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

২০০৮ সালে দৈনিক আজকের পরিবর্তনের স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন আরিফিন তুষার। এরপর ২০১২ সালে মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশের চিফ রিপোর্টার, ২০১৪ সালে দৈনিক বরিশালের ভোরের আলোর যুগ্ম বার্তা সম্পাদক এবং ২০১৮ সালে দৈনিক দখিনের মুখ-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০২০ সালে ঢাকা টাইমসের বরিশাল ব্যুরো প্রধান এবং সর্বশেষ দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের গ্রামের বাড়িতে পরিবার ও বার্তা সম্পাদক ফোরাম-বরিশালের উদ্যোগে স্মরণসভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

একজন সহকর্মী, একজন অভিভাবক কিংবা একজন বন্ধুর জায়গা থেকে—আরিফিন তুষারের শূন্যতা আজও অনুভব করেন তাঁর সহকর্মীরা। সময় পেরিয়ে গেলেও তাঁর কর্ম, ভালোবাসা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাঁকে বাঁচিয়ে রাখবে স্মৃতির পাতায়।

খবর বরিশাল এর সম্পাদক এইচ আর হীরা বলেন, কর্মে ও স্মৃতিতে চিরজীবী হোক আরিফিন তুষার। তার রুহের মাগফেরাত কামনা এবং তার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net