সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫২

শিরোনাম :
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার ভোলা ও বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের

যাত্রীর ছদ্মবেশে বাসে গাঁজা, উজিরপুরে দুইজন গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে বাসে করে গাঁজা বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে ৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত্রীকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরগুনা রুটের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, ঢাকা থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীর ছদ্মবেশে দুই ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করছেন। পরে র‍্যাব-৮ সদর কোম্পানির একটি টহল দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট বসায়।

চেকপোস্টে বাসটিতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই যাত্রী মোফাজ্জেল হোসেন (৪৬) ও সালমা (২৯)-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে মোট ৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোফাজ্জেল হোসেন বরিশাল নগরীর কাজীপাড়া আলেকান্দা এলাকার বাসিন্দা এবং সালমা গৌরনদী উপজেলার নলচিড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৮ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার দুজনকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net