, ,

শিরোনাম :
ইলিশ ধরতে গিয়ে ‘নৌ-পুলিশের’ গুলিতে ঝাঁঝরা জেলের বুক, ঘটনাস্থলেই মৃত্যু বরিশালে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২ বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা জাতীয় বিড়াল দিবস আজ মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: শফিকুর রহমান হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তার জেরা আজ পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার বরিশালে হাসপাতালে খুলে পড়ল চলন্ত ফ্যান বিসিসি প্রশাসক শিরীনের সঙ্গে জিয়া মঞ্চের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক কাজী সজীবের সৌজন্য সাক্ষাৎ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশালের মুলাদীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকার পচা ও কেমিক্যালযুক্ত রং মেশানো প্রায় ১৭ মণ পোয়া মাছ জব্দ করেছে প্রশাসন। পরে জব্দ করা এসব মাছ নয়াভাঙ্গুলী নদীর পাড়ে গর্ত খুঁড়ে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

সোমবার দুপুরে মুলাদী পৌর সুপার মার্কেটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মুলাদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা। এ সময় মুলাদী থানার পুলিশ তাকে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সুপার মার্কেটে অভিযান চালিয়ে পচা ও ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে মজুত করা প্রায় ১৭ মণ মাছ জব্দ করা হয়। অভিযানে মজিবুর রহমান (৫২) নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা জানান, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই রং মেশানো পচা মাছগুলো জব্দ করার পর তা জনসমক্ষে নদীর পাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net