, ,

শিরোনাম :
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ইভটিজিংয়ের অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার, বখাটের মারধরে আহত স্কুলছাত্রী কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার নিজের উদ্যোগে রাস্তা সংস্কার, অসহায়দের পাশে নজরুল ইসলাম দশমিনায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী নূরুল হক এমপি বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার বরিশালে অন্তু বিশ্বাসের ওপর হা’মলার বিচার ও সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপেক্ষার অবসান, বরিশাল সরকারি মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে ফের ভর্তি

আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। সেপ্টেম্বর মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি। এছাড়া একই মাসে শ্রেষ্ঠ মাদক উদ্ধারে কার্যক্রমে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া হয় সনদপত্র।

 

মঙ্গলবার (অক্টোবর) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান এ সম্মাননা প্রদান করেন। জেলা পুলিশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সেবা কার্যক্রম ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন ওসি মোহাম্মদ মাসুদ খান।

 

পুরস্কার গ্রহণের পর ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, এই সাফল্য অর্জন কোনো একক ব্যক্তির নয়। এটি আগৈলঝাড়া থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যদের পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার ফল এবং এই এলাকার সকল মানুষের সহযোগিতা। তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে উপজেলাবাসীর সহযোগিতায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২১৭ পিচ ইয়াবা, ৫৪০ গ্রাম গাঁজা ও প্রায় ২০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৭৫টি মামলায় আসামি করা হয়েছে ৭০ জনকে। থানা পুলিশের এই অভিযানে ৬৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং আগৈলঝাড়াবাসীর সার্বিক সহযোগিতা ও আস্থার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা সম্ভব হচ্ছে। এ সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

 

তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধমুক্ত আগৈলঝাড়া গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আগৈলঝাড়া থানার এই সাফল্য জেলার অন্যান্য ইউনিটের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net