, ,

শিরোনাম :
জাতীয় বিড়াল দিবস আজ মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: শফিকুর রহমান হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তার জেরা আজ পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার বরিশালে হাসপাতালে খুলে পড়ল চলন্ত ফ্যান বিসিসি প্রশাসক শিরীনের সঙ্গে জিয়া মঞ্চের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক কাজী সজীবের সৌজন্য সাক্ষাৎ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক শিরীন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে বরিশাল অঞ্চল

হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তার জেরা আজ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালে ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেনের অবশিষ্ট জেরা আজ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ জেরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর এ তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

মামলার চার আসামি হলেন সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ এবং পুলিশের সাবেক দুই সদস্য মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে বরিশালের আগৈলঝাড়ায় ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয় উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।

তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আবুল হাসানাত আবদুল্লাহ ও এ কে এম এহসানউল্লাহর নির্দেশনায় পুলিশ সদস্যরা আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় সেতুর পশ্চিম পাশে তাদের গুলি করে হত্যা করেন।

দুই আসামি পলাতক। অন্য দুই আসামি মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন কারাগারে রয়েছেন।

গত ২০ মে চার আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ১৭ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বর্তমানে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরার মধ্য দিয়ে মামলাটির বিচার চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net