, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
শাহরুখ খানের জন্মদিনে তারার মেলা

শাহরুখ খানের জন্মদিনে তারার মেলা

dynamic-sidebar

আজ জীবনের ৫২ তম বছরে পা দিয়েছেন ‘বলিউড কিং’ শাহরুখ খান। বলিউডে অভিষেকের পর থেকে তিনি পেয়েছেন কোটি ভক্ত ও দর্শকদের ভালোবাসা, সঙ্গে ছিল নিজের সহকর্মী ও অন্যান্য বলিউড তারকাদের সহযোগীতা।

তাই তো জন্মদিনে বলিউড বাদশাহকে অাকুন্ঠচিত্তে শুভেচ্ছায় ভাসাচ্ছেন বলিউড তারকারা।
শাহরুখের এবারের জন্মদিনে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন বলিউডের অনেক তারকা। ছিলেন করণ জোহর, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্র, ফারহা খান, আনুশকা শর্মাও।

জানা গেছে, শাহরুখের এবারের জন্মদিন নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন শাহরুখপত্নী গৌরী খান ও তার বন্ধুরা। মুম্বাইয়ে শাহরুখের বাড়ি ‘মান্নাত’ এ নয়, এই মেগাস্টারের ৫২ তম জন্মদিন সেলিব্রেট হচ্ছে শহরের অদূরেই, সমু্দ্রশহর আলিবাগে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গেল বুধবারই আলিবাগের উদ্দেশে রওনা হয়েছেন শাহরুখ-পত্নী গৌরী খান, মেয়ে সুহানা এবং কিঙ্গ খানের ঘনিষ্ঠ বন্ধুরা। অতিথি তালিকায় রয়েছেন শ্বেতা বচ্চন, ডিজাইনার বিক্রম ফড়নীশ, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা, সঞ্জয় কপূরের স্ত্রী মহিপ কপূর এবং তাদের মেয়েরা।

কর্ণ জোহর আলিবাগে পৌঁছে টাইটারে একটি ছবিও পোস্ট করেছেন। এছাড়া বলিউড বাদশাহকে শুভেচ্ছা জানাতে অনেক তারকারা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, তারা অভিনন্দিত করছেন বলিউডের নানা প্রজন্মের তারকারা।

চলচ্চিত্র জগতে তিনি এসআরকে, ‘দ্য কিং অফ বলিউড’,‘বাদশা’ ও ‘কিং অব রোমান্স’ নামে পরিচিত। রোম্যান্টিক ও অ্যাকশন হিরোর ভূমিকায় ৭০টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার ঝুলিতেই পড়েছে সবচেয়ে বেশি ফিল্ম ফেয়ার অ্যাওর্য়াড।

এ পর্যন্ত ১৪টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন শাহরুখ। এছাড়া ২০০৫ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ অ্যাওয়ার্ডে ভূষিত করেন। স্ত্রী গৌরি খান, দুই ছেলে আরিয়ান, আব্রাম ও মেয়ে সুহানাকে নিয়ে তার সংসার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net