, ,

জননিরাপত্তায় নগরজুড়ে বিএমপির বিশেষ নজরদারি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক:

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এঘটনার পর পরই টনক নড়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের।

 

পরবর্তীতে, জননিরাপত্তা নিশ্চিত করতে নগরজুড়ে ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বুধবার রাতে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের নির্দেশনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিএমপি সূত্রে জানা গেছে, নগরীতে যেকোনো ধরনের নাশকতা, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিএমপির এ বিশেষ অভিযান ও ডমিনেশন পেট্রোলিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net