, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঘুরতে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিলা জাহান শিশুর বোন সাবিকুন্নাহার (২৭) ও তাঁর সাত বছর বয়সী ছেলে লাবিব নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁদের পরিবার।

শাকিলা জাহান শিশু বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে সাবিকুন্নাহার লিজা ও তাঁর ছেলে লাবিব বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে আসেন। এরপর থেকে তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার দুপুরে বরিশাল বন্দর থানায় জিডি করেন শাকিলা জাহান।

নিখোঁজ সাবিকুন্নাহারের চাচাতো ভাই ও ববি শিক্ষার্থী মাজহারুল ইসলাম সুমন বলেন, ‘আমরা এখনো আমার চাচাতো বোন ও তাঁর ছেলেকে খুঁজে পাইনি। আত্মীয়স্বজনের সঙ্গেও যোগাযোগ করেছি এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে আজ দুপুরে থানায় জিডি করেছি।’

এ বিষয়ে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘আজ সকালে নিখোঁজ নারী ও শিশুর বিষয়ে তাঁদের পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁদের জিডি করার পরামর্শ দিয়েছি। পরে দুপুরে তাঁরা থানায় এসে জিডি করেছেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net