খবর বরিশাল ডেস্ক ::
এরপর তারা ভবনের জানালার কাচ ভাঙচুর করে এবং নিচতলার একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার আগে কক্ষটিতে পেট্রল ঢালা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। যুবকদের চলে যাওয়ার পর আশপাশের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কক্ষের আসবাবপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, তহুরা মঞ্জিলের সঙ্গে জিয়াউল আহসানের পরিবারের একাধিক সদস্যের সম্পৃক্ততা রয়েছে। তাঁর ছোট ভাই জিয়াউর রহমান বিপ্লব বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ওই বাসভবনে থাকেন না। অন্যদিকে তাঁর বড় ভাই ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক তহুরা মঞ্জিলের অন্য একটি ভবনে বসবাস করতেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply