, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন নিয়ে আলোচনা সভা ১০ বছরে বরিশালের অর্থনীতিতে বড় পরিবর্তন, বেড়েছে ৬২ শতাংশ প্রতিষ্ঠান জুয়ায় আসক্ত কৃষিশ্রমিকের লাশ উদ্ধার, ঋণ ছিল ৩০ লাখ টাকা বরিশালে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক বরিশালে আবাসিক হোটেলে অপরাধের আখড়া টেকেরহাট সেতুর সংস্কারকাজে ধীরগতি: ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে রোগী ও যাত্রীরা বরিশালে কচ্ছপ গতিতে চলছে ক্যানসার কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ কারবারি আটক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন নিয়ে আলোচনা সভা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ হলে সানেম ও ডিপের যৌথ আয়োজনে এ ডিসেমিনেশন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: মামুন অর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ‘দারিদ্র্য বিমোচনে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট নয়, প্রয়োজন সুশাসন, কার্যকর নীতিনির্ধারণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ। এ ক্ষেত্রে গবেষণালব্ধ তথ্য ও উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি আরো বলেন, ‘সবার আগে আমাদের নিজেদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে এবং বাংলাদেশকে ধারণ করতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলেই সর্বক্ষেত্রে সুশাসন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সানেমের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাহতাব উদ্দিন। আলোচক হিসেবে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া নমি।

অনুষ্ঠানে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও দেশের সুশাসন পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net