, ,

বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ কারবারি আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক:

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব বেপারি (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নগরীর মরকখোলা পোল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহফুজুর হাসান।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এসআই মাহফুজুর হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মরকখোলা পোল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রাজিব বেপারিকে আটক করে তার কাছ থেকে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক রাজিব নগরীর কাউনিয়া থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাশপুর সিকদারপাড়া এলাকার আ. রব বেপারির ছেলে।

এ ঘটনায় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মো. মাহফুজুর হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net