, ,

শিরোনাম :
বরিশালে মুখোমুখি সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, নিহত ১ উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত বাংলাদেশের পোশাক শিল্পকেই কেন টার্গেট করল যুক্তরাষ্ট্র? উজিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে তিন পেট্রোল বোমার বিস্ফোরণ দেশি বলে বিক্রি হচ্ছে রং মেশানো মাছ, বাড়ছে ক্যান্সার-টিউমারের ঝুঁকি দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশেই আবেগঘন চিরকুট বরগুনা কালেক্টরেট স্কুলে উৎসবমুখর পরিবেশে শিক্ষা উৎসব পালিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন নিয়ে আলোচনা সভা ১০ বছরে বরিশালের অর্থনীতিতে বড় পরিবর্তন, বেড়েছে ৬২ শতাংশ প্রতিষ্ঠান জুয়ায় আসক্ত কৃষিশ্রমিকের লাশ উদ্ধার, ঋণ ছিল ৩০ লাখ টাকা

উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::
বরিশালের উজিরপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৭৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রাহাত সরদার (২৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-৬৩১০) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের ভেতরে ঢুকে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত চালক রাহাত সরদারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহাত হাওলাদার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের মুদি দোকানি রুহুল আমিনের ছেলে। দোকান বন্ধ করে নিজ বাড়ি আটিপাড়া গ্রামে ফেরার পথে তার মোটরসাইকেলে ওঠেন আত্মীয় সিদ্দিকুর রহমান। তিনি বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের মোহাম্মদ হাজীর ছেলে। পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net