খবর বরিশাল ডেস্ক:
বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ‘বর্ষ সমাপনী শিক্ষা উৎসব-২০২৬’ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সজল চন্দ্র শীল। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, বরগুনা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে স্মার্ট পাঠশালার মাধ্যমে একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, মাল্টিমিডিয়া ও আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার এবং নিয়মিত মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বক্তারা শিক্ষার্থীদের মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপরও গুরুত্ব দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি অব্যাহত রাখা এবং আগামী দিনে শিক্ষাকার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার প্রত্যয় ব্যক্ত করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply