, ,

শিরোনাম :
উজিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে তিন পেট্রোল বোমার বিস্ফোরণ দেশি বলে বিক্রি হচ্ছে রং মেশানো মাছ, বাড়ছে ক্যান্সার-টিউমারের ঝুঁকি দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশেই আবেগঘন চিরকুট বরগুনা কালেক্টরেট স্কুলে উৎসবমুখর পরিবেশে শিক্ষা উৎসব পালিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন নিয়ে আলোচনা সভা ১০ বছরে বরিশালের অর্থনীতিতে বড় পরিবর্তন, বেড়েছে ৬২ শতাংশ প্রতিষ্ঠান জুয়ায় আসক্ত কৃষিশ্রমিকের লাশ উদ্ধার, ঋণ ছিল ৩০ লাখ টাকা বরিশালে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

দেশি বলে বিক্রি হচ্ছে রং মেশানো মাছ, বাড়ছে ক্যান্সার-টিউমারের ঝুঁকি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের পাইকারি বাজারে প্রকাশ্যেই চলছে ক্ষতিকর রং মিশ্রিত মাছ বিক্রির রমরমা কারবার, যা ডেকে আনছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। গোপালগঞ্জ ও টাঙ্গাইল থেকে আসা চাষের শিং ও কৈ মাছকে দেশি মাছের রূপ দিতে এবং চড়া দামে বিক্রি করতে পথেই ড্রামে মেশানো হচ্ছে রঞ্জক পদার্থ।

বিশেষজ্ঞদের মতে, এসব বিষাক্ত রং মেশানো মাছ খাওয়ায় পেটের পীড়াসহ ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকি রয়েছে। দীর্ঘদিন ধরে এ প্রতারণা ও জনস্বাস্থ্যের হুমকি চললেও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে। তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, বরিশালের সর্ববৃহৎ পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র পোর্ট রোডে প্রতিদিন গোপালগঞ্জ ও টাঙ্গাইল থেকে প্রায় ৫০ মণ চাষের শিং ও কৈ মাছ আসে। সেই হিসাবে মাসে দেড় হাজার এবং বছরে ১৮ হাজার মণ বা তারও বেশি রং মিশ্রিত মাছ বাজারে ঢুকছে। আর এই মাছগুলো যে চাষের তা যাতে খুচরা বিক্রেতা বা জনসাধারণ পর্যায়ে না বুঝতে পারে সেজন্য বরিশালে আসার পথেই রং মেশানো হয় মাছ বহন করা ড্রামগুলোর মধ্যে। বরিশালে এসব মাছ নিয়ে আসার মূল হোতা হিসেবে নাম উঠে এসেছে ফিরোজ সিকদারের। তিনি স্বীকারও করেছেন মাছে রং মেশানোর বিষয়টি।

ফিরোজ বলছিলেন, মাছে রং ব্যবহার না করলে ভালো দেখায় না। বিক্রিতে যাতে সুবিধা হয়, সেই জন্য মাছে রং মেশানো হয়। এটা অন্যায়ের কিছু না। তাছাড়া যেকোনো জিনিস চকচক না করলে আপনিও কিনবেন না।

পোর্ট রোডের খুচরা ব্যবসায়ী মো. সালাম বলেন, পাইকাররা যেভাবে আমাদের কাছে দেশীয় মাছ দেয় সেইভাবেই বিক্রি করি। তারাই মাছে রং দিয়ে থাকেন। যাতে করে চাষের মাছ ও খাল বিলের মাছের মধ্যে পার্থক্য বোঝা না যায়। এগুলো ক্রেতাদের ভুল বুঝিয়ে বাড়তি দামেও বিক্রি করে অনেকে।

নথুল্লাবাদ বাজারের মৎস্য ব্যবসায়ী মজনু ঢালী বলেন, কয়েকদিন এমন রং দেখে পাইকারদের জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছে মাছের প্রাকৃতিক রং এগুলো। পরে জানতে পারি তারাই মাছের মধ্যে রং দিয়েছে। এরপর থেকে আর গোপালগঞ্জ ও টাঙ্গাইল থেকে আসা কোনো চাষের মাছ ক্রয় করি না। কোনো ক্রেতার এই মাছ খেয়ে ক্ষতি হলে তারা তো আমাকে ধরবে, পাইকারকে চিনবে না।

পোর্ট রোডের এক মৎস্য ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করেন, প্রতিদিন ৫০ মণ রং মিশ্রিত চাষের মাছ পোর্ট রোড বাজারে আসে। মাসে আসে ১৫শ মণ এবং বছরে ১৮ হাজার মণ বা এর বেশি। এরকম রং মিশ্রিত মাছ বিক্রি করা হচ্ছে বছরের পর বছর ধরে। এখন চিন্তা করুন কি পরিমাণ চাষের শিং ও কৈ মাছ বরিশালের বাজারে বিক্রি হয়েছে। সাধারণ মানুষ কিনেছে এসব মাছ, তারা নিশ্চিত রোগ বালাই এর মধ্যেও পড়েছে। এই চক্রের মূল হোতা মৎস্য ব্যবসায়ী ফিরোজ সিকদার। সে প্রশাসনের লোকজনদের ম্যানেজ করে এই ব্যবসা চালাচ্ছে। মাছগুলো দুই জেলা থেকে আনার পথেই ড্রামের মধ্যেই রং মিশিয়ে একটা আকর্ষনীয় ভাব নিয়ে আসা হয়। পোর্ট রোডে আসার পর মাছগুলো সেখান থেকে বরিশাল নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ বাজার, চৌমাথা, বটতলা, বাংলাবাজার, কাশিপুর, সাগরদী ও রুপাতলী বাজারে বিক্রি করা হয়।

পোর্ট রোডে দেশীয় মাছ কিনতে আসা স্কুল শিক্ষক অনামিকা হালদার বলেছেন, অতিরিক্ত মুনাফার আসায় যারা মানুষের স্বাস্থ্যের ক্ষতি নিয়ে চিন্তা করে না তাদের বিরুদ্ধে কঠোর আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

ব্যাংক কর্মকর্তা ইদ্রিস মিয়া জানিয়েছেন, এবার নিজের চোখেই দেখলাম কিভাবে মাছের মধ্যে রং দেওয়া থাকে। পেছনে কোনো বড় চক্র ছাড়া বছরের পর বছর এভাবে চলতে পারে না। প্রশাসনের উচিত মূল জায়গায় হাত দেওয়া। কেননা দেশীয় মাছ শিশু, বৃদ্ধ ও রোগীদের জন্যই আমরা বেশি কিনে থাকি। তাদের পুষ্টি বৃদ্ধির জায়গায় আমরা আরও তাদের ক্ষতি করছি এই মাছ খাইয়ে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের বরিশাল জেলা কর্মকর্তা সাগর মল্লিকের বলছেন, মাছের রঙ পরিবর্তন করা বা উজ্জ্বল করতে রং দেওয়া অন্যায়। বিষয়টি আমরা দেখব।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, দেয়াল ও কাপড়ের রং ব্যবহার করা হয়ে থাকে মাছে। যা পরবর্তীতে মানবদেহে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। এর ভয়াবহতা আরও অনেক বেশি। প্রথমে পেটে ব্যথা ও ডায়ারিয়া হতে পারে, এরপর টিউমার ও পরবর্তীতে ক্যান্সার হওয়ার ঝুঁকিও রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net