, ,

শিরোনাম :
পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না: আইনমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে প্রশিক্ষণ নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর বরিশালে চোর আটক করতে গিয়ে গুরুতর আহত আনসার সদস্য বরিশালে ডিবির অভিযানে ৩২’শ পিস ইয়াবাসহ কারবারি আটক বরিশালে মুখোমুখি সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, নিহত ১ উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত বাংলাদেশের পোশাক শিল্পকেই কেন টার্গেট করল যুক্তরাষ্ট্র?

বরিশালে ডিবির অভিযানে ৩২’শ পিস ইয়াবাসহ কারবারি আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুবায়ের মিয়ার (২১)  নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে মেট্রো ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ জুবায়ের মিয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। পুলিশ তার কাছ থেকে ৩২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা। গ্রেফতারকৃত বরিশাল জেলার উজিরপুর থানাধীন সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের আঃ মান্নানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net