খবর বরিশাল ডেস্ক ::
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুবায়ের মিয়ার (২১) নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে মেট্রো ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ জুবায়ের মিয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। পুলিশ তার কাছ থেকে ৩২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা। গ্রেফতারকৃত বরিশাল জেলার উজিরপুর থানাধীন সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের আঃ মান্নানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply