, ,

শিরোনাম :
পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না: আইনমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে প্রশিক্ষণ নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর বরিশালে চোর আটক করতে গিয়ে গুরুতর আহত আনসার সদস্য বরিশালে ডিবির অভিযানে ৩২’শ পিস ইয়াবাসহ কারবারি আটক বরিশালে মুখোমুখি সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, নিহত ১ উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত বাংলাদেশের পোশাক শিল্পকেই কেন টার্গেট করল যুক্তরাষ্ট্র?

গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না: আইনমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

গোপালগঞ্জর লোকজন দিয়ে আগুন দিয়ে, সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, বিগত ১৭ বছরে আমাদের সাড়ে ৪ হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে। ৭০০ সহযোদ্ধাকে গুম করা হয়েছে। আমাদের প্রয় ৬০ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ২০২৪ সালে ২০ দিনে জাতিসংঘের রিপোর্ট অনুসারে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। তারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। কতবড় নির্লজ্জ বেহায়া হলে এরপরও বাংলাদেশে হুমকি দিচ্ছেন, আগুন জালাচ্ছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুধীন্দ্রনাথ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করার চেষ্টা করছেন। কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের শান্তির জন্য, স্বাধীনতা-স্বার্বভৌমত্বের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র, ন্যায় বিচার, সমস্ত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকব। যদি কেউ মনে করে মোটরসাইকেলে এসে একটা বোমা ছুড়ে দিয়ে পালিয়ে গেলাম। আর বিএনপির নেতাকর্মীরা, বাংলাদেশের প্রশাসন, বিরোধী দল এটা চেয়ে চেয়ে দেখবে; এটা মনে করার কোনো কারণ নাই। আমাদের নেতাকর্মীরা আপনাদের বাড়িঘর চিনে। তাদেরও মোটরসাইকেল আছে। ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যা করেছেন সেই দিবাস্বপ্ন এখন আর দেখার চেষ্টা করবেন না।
মাদকের ব্যাপারে আইনমন্ত্রী আরও বলেন, যারা বিএনপি, জামায়াত বা অন্য কোনো দল করেন, মাদক কারবারি ও সেবনকারীদের জন্য তদবির করার চেষ্টা করবেন না। আশা করি বার্তা পরিষ্কার।
ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এসএম শামছুলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসানসহ অন্যান্যরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net