, ,

শিরোনাম :
ইভটিজিংয়ের অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার, বখাটের মারধরে আহত স্কুলছাত্রী কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার নিজের উদ্যোগে রাস্তা সংস্কার, অসহায়দের পাশে নজরুল ইসলাম দশমিনায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী নূরুল হক এমপি বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার বরিশালে অন্তু বিশ্বাসের ওপর হা’মলার বিচার ও সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপেক্ষার অবসান, বরিশাল সরকারি মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে ফের ভর্তি পটুয়াখালীতে সাবেক জিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার
দশমিনায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী নূরুল হক এমপি

দশমিনায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী নূরুল হক এমপি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম বড়গোপালদী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নূরুল হক এমপি।

পশ্চিম বড়গোপালদী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফেরদাউস আহমেদ সোহেল মিয়ার সভাপতিত্বে এবং দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হাসান (মামুন)-এর সঞ্চালনায়,  শুভ উদ্বোধনীও অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক এইচ.এম. নুরনবী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা, দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আল মেহেদী তালুকদার, বাপুস-এর পরিচালক মনিরুজ্জামান খান, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি মোঃ মিজান হাওলাদার এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মোঃ কামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক মোঃ আবিদ হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক কালাম পানচাইদ, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ লিয়ার হোসেন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে এম ইমরান সাহিন, সাধারণ সম্পাদক মোঃ লিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন মাতাব, মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষার প্রসার ও মানোন্নয়নে এই নতুন একাডেমিক ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেয়েদের জন্য নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net