, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
বরিশালে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

বরিশালে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

dynamic-sidebar

অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনার স্লোগানে বরিশালে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০৮ নভেম্বর) সকালে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) আয়োজনে নগর ভবনের তৃতীয় তলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আগে দিবসটি উপলক্ষে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

সভায় বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র আলহাজ কে এম শহীদুল্লাহ।

বিশেষ অতিথি
ছিলেন ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহম্মেদ, বিসিসির নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান, নগর পরিকল্পনাবিদ নন্দিতা বসু প্রমুখ।

সভায় সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, নগর উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি প্রকল্পের কাজ অচিরেই শুরু করা হবে। এর মধ্যে রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন, শহর রক্ষা বাঁধ, বর্জ্য ব্যবস্থা, বস্তিবাসীর আবাসন উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশন ব্যবস্থাপনা অন্যতম।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net