মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৫

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫
বরিশাল বিভাগের ৫৫ করদাতাকে সন্মাননা প্রদান

বরিশাল বিভাগের ৫৫ করদাতাকে সন্মাননা প্রদান

dynamic-sidebar

বরিশাল বিভাগের ৬ জেলা ও সিটি এলাকার এ বছর ৫টি ক্যাটাগরিতে ৫৫ জন কর দাতাকে সন্মাননা প্রদান করা হয়েছে। এ লক্ষে বুধবার বেলা ১১টায় বরিশাল নগরের হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর অঞ্চল বরিশালের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ-এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম, অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি’র সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান
রিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ বলেন, দেশ উন্নয়নে কর প্রদানের বিকল্প নেই। দিনে দিনে কর প্রদানকারীর সংখ্যা বেড়েই চলছে। তার মানে মানুষের এখন কর না প্রদানের প্রবণতা কমে গেছে। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬ জেলা ও সিটি কপোরেশন এলাকার প্রতিটিতে সবোর্চচ কর দাতা ৩ জন, দীর্ঘ মেয়াদী কর দাতা ২ জন, সর্বোচ্চ মহিলা কর দাতা ১ জন, ৪০ বছরের নিচে তরুন করদাতা ১ জন করে ৪৯ জনকে সন্মননা সনদ ও ক্রেস্টা প্রদান করা হয়। এছাড়া ৬ জেলার ৬ টি কর বাহাদুর পরিবারকে সন্মননা সনদ ও ক্রেস্টা প্রদান করা হয়, যাদের পরিবারের প্রত্যেক সদস্য কর প্রদান করেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net