শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮

শিরোনাম :
বরিশালে ইয়াং টাইগার্স অনুর্ধ ১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগীতা উদ্ভোধন

বরিশালে ইয়াং টাইগার্স অনুর্ধ ১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগীতা উদ্ভোধন

dynamic-sidebar

বরিশালে ইয়াং টাইগার্স অনুর্ধ ১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগীতা ২০১৭-১৮ এর উদ্ভোধন করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল সোয়া ৯ টায় বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে খেলার উদ্ভোধন করা হয়। বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরুল আলম নুরুর সভাপতিত্বে উদ্ভাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার
বিভাগের বরিশালের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো। উদ্ভোধনী দিনে বরিশাল জেলা ও ঝালকাঠি জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য ইয়াং টাইগার্স অনুর্ধ ১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগীতায় বরিশাল বিভাগের ৬ জেলার ৬ টি টিম রয়েছে।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net